বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার 

    বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের সদর উপজেলায় বাঁকখালী নদীতে নিখোঁজ মিসবাহ উদ্দিন (১৪) নামের একটি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

    মৃত কিশোর মিসবাহ উদ্দিন  ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের পুত্র। 

    নিখোঁজের ৩৮ ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁকখালী  ব্রিজ এলাকা থেকে তার  মরদেহটি উদ্ধার করা হয়।

    স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
     
    তিনি জানান, গত ২৬ আগস্ট বিকেল পাঁচটার দিকে বাঁকখালী নদীর চাঁন্দের পাড়া পয়েন্টে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় কিশোর মিসবাহ উদ্দিন।  এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি করেও মরদেহ পাওয়া যায়নি।  একই সাথে স্থানীয় লোকজনও তল্লাশি কার্যক্রম চালায়।  এক পর্যায়ে আজ সকাল আটটার দিকে বাঁকখালি ব্রিজ এলাকায় ভাটায় জেগে উঠা চড়ে কিশোর মিসবার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।  

    জানা গেছে, বিগত ২০ মাস আগে মাওলানা নুর আলমের আরেক পত্র নকিব উদ্দিন স্থানীয় মসজিদের পুকুরে পড়ে মারা গিয়েছিল।  ২০ মাসের ব্যবধানে দুই পুত্রকে হারিয়ে সুখে বিহ্বল হয়ে পড়েছেন পিতা-মাতা সহ আত্মীয়-স্বজনরা। এই ব্যাপারে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানিয়েছেন,  কিশোে মিসবাহ উদ্দিন নিখোঁজের পর থেকে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করেছে।  তাকে উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিদল সমুদ্র সৈকতের লাইভ গার্ড মোতায়েন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়।  
    ইউএনও জানান, মৃত কিশোরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন