বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কুবির সাংবাদিকতা বিভাগের উদ্যোগে উচ্চশিক্ষা এবং চলচ্চিত্র বিষয়ক সেমিনার

কুবির সাংবাদিকতা বিভাগের উদ্যোগে উচ্চশিক্ষা এবং চলচ্চিত্র বিষয়ক সেমিনার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এবং বিভাগের সহযোগী সংগঠন কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ এবং চলচ্চিত্র বিষয়ক দুটি সেমিনার আয়োজিত হয়েছে। 

গতকাল বুধবার (২৭ আগস্ট) ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে সেমিনার দুটি আয়োজিত হয়। সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।

সেমিনারে বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ বিষয়ে বক্তৃতা রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক, এশিয়া (ENFP-এর জন্য কেন্দ্রীয় সহায়তা প্রদানকারী) ড. মো. আশিকুর রহমান এবং স্বাধীন ও পরাধীন চলচ্চিত্রের স্বরূপ নিয়ে বক্তৃতা রাখেন চলচ্চিত্র শিক্ষক ও সমালোচক বিধান রিবেরু।

এনিয়ে বিভাগটির বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করা ও চলচ্চিত্র সম্পর্কে বোঝাপড়া বাড়ানোর জন্য আমরা সেমিনারটি আয়োজন করেছি। সেমিনারগুলো থেকে যদি শিক্ষার্থীরা উপকৃত হয়েছে বলে মনে করে তাহলে বিভাগ থেকে সামনেও এমন আয়োজন করবো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন