বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • চট্টগ্রাম বন্দরে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

    চট্টগ্রাম বন্দরে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম বন্দরে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং রেকর্ড স্থাপন করেছে এনসিটি।

    নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডকের তত্ত্বাবধানে ২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে মোট ৫ হাজারের বেশি কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে আমদানিমুখী কনটেইনারের সংখ্যা ২ হাজার ১০১ এবং রপ্তানিমুখী কনটেইনার ২ হাজার ৯১৮ একক।

    ড্রাই ডক কর্তৃপক্ষ জানায়, গত ৭ জুলাই থেকে এনসিটির দায়িত্ব নেওয়ার পর থেকে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি মাসের ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ২১৭ একক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ একক। এটি আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

    একই সঙ্গে বন্দরে জাহাজের গড় অবস্থানকালও কমে এসেছে। চলতি সপ্তাহে এ সময়কাল নেমে দাঁড়িয়েছে মাত্র দুই দিনে, যা মাসের শুরুর দিকে ছিল চার থেকে ছয় দিন। ফলে বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা কমে তিন থেকে চারটিতে নেমে এসেছে, যেখানে গত বছরের আগস্টে এই সংখ্যা ছিল গড়ে ১৪টি।

    চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “গড় অবস্থানকাল কমে আসায় বহির্নোঙরে জাহাজের ভিড়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।”

    বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন জানান, বর্তমানে বন্দরের কনটেইনার ধারণক্ষমতা প্রায় ৫৯ হাজার একক। সংস্কার ও সম্প্রসারণ শেষে তা ৬২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে বন্দরের সুনাম আন্তর্জাতিক পর্যায়ে আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন