শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফোনের চার্জারের মেয়াদ শেষ, বুঝবেন যেভাবে

    ফোনের চার্জারের মেয়াদ শেষ, বুঝবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন এখন ২৪ ঘণ্টাই ব্যবহার করছেন। নানান কাজে সারাক্ষণের সঙ্গী স্মার্টফোন। অনলাইন পেমেন্ট, শপিং, টিকিট বুকিং এবং বিনোদন-সব কিছুই আজকাল স্মার্টফোনের দৌলতে হাতের মুঠোয় চলে এসেছে।

    এত দরকারি ডিভাইসটিকে সচল রাখতে চার্জ দিতে হয়। এক্ষেত্রে ভরসাযোগ্য এবং আসল চার্জারই ব্যবহার করা উচিত। কারণ হাই কোয়ালিটি অরিজিনাল চার্জার ফোনের পারফরম্যান্স এবং দীর্ঘায়ুর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আসল চার্জার ব্যবহার করা জরুরি।

    এখন অনেক কোম্পানি ফোনের সঙ্গে চার্জার দেয় না। ফলে বাইরে থেকে চার্জার কিনতে হয়। সেক্ষেত্রে নকল চার্জার কেনার সম্ভাবনা বেড়ে যায়। আপনি না জেনেই হয়তো কিনছেন নকল চার্জার। যা আপনার ফোনের ক্ষতি করছে।

    চার্জার কেনার আগে দেখে নিন চার্জার আসল কি না। এবং চার্জারের মেয়াদ কতদিন আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন চার্জারেরও এক্সপায়ার ডেট আছে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে জানবেন আপনার চার্জারের এক্সপায়ার ডেট কবে। কীভাবে জানবেন আসুন উপায় জেনে নেওয়া যাক-

    এজন্য বিআইএস কেয়ার অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি পাওয়া যায়।
    অ্যাপ ওপেন করে হোম পেজে যান।

    হোম স্ক্রিনে গিয়ে একাধিক বিকল্প খুঁজে পাবেন ব্যবহারকারী।
    এবার ভেরিভাই আর নো. আন্ডার সিআরএস সিলেক্ট করতে হবে। এতে ব্যবহারকারীর সামনে খুলে যাবে দুটি অপশন: ১. প্রোডাক্ট রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে ২. চার্জারে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে।

    চার্জারের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য রেজিস্ট্রেশন নম্বর অথবা কিউআর কোড ব্যবহার করতে হবে। এই তথ্যের মধ্যে চার্জারের এক্সপায়ারি ডেট অন্তর্ভুক্ত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন