বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • বাঞ্ছারামপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক, গাড়ি জব্দ

    বাঞ্ছারামপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক, গাড়ি জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি নোয়া মাইক্রোবাসসহ সাইফুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

    ২৯ আগস্ট শুক্রবার দুপুর আনুমানিক ২:৪০ মিনিটের দিকে পৌরসভার দূর্গারামপুর সেতু এলাকায় এ অভিযান চালানো হয়। 

    থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ হাসান উদ্দিন এবং এ এস আই মাসুদ ও সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকস টিম সফল অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তার মুড়া গ্রামের নসু মিয়া ও রানোয়ারা বেগমের ছেলে মাদক কারবারি সাইফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন। 

    এ সময় সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালিয়ে ২০ কেজি গাঁজাসহ সাইফুলকে আটক করেন থানা পুলিশ। পরে মাদকসহ গাড়িটিও জব্দ করা হয়।

    এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, “আটককৃত আসামিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়মিত মামলা রুজু করা হয়েছে।” তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন