শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতরঙা ভারুয়াখালীর বইয়ের মোড়ক উন্মোচন 

    সাতরঙা ভারুয়াখালীর বইয়ের মোড়ক উন্মোচন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার সদর উপজেলা অন্তর্গত সবুজ শ্যামল গ্রামীণ জনপদ ভারুয়াখালীর চারশো বছরের ইতিবৃত্ত নিয়ে সমৃদ্ধ গ্রন্থ "সাতরঙা ভারুয়াখালী।" এটি একাডেমিক মানসম্পন্ন, তথ্যবহুল ও দলিলভিত্তিক আঞ্চলিক ইতিহাস গ্রন্থ, যেখানে ভারুয়াখালীর ভৌগলিক পরিচিতির পাশাপাশি শিক্ষা, সমাজ, সংস্কৃতি, রাজনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে। চাক-রাখাইন-বাঙালি বসতির ধারাবাহিকতা স্থান পেয়ে গেছে গ্রন্থটিতে।

    সাতরঙা ভারুয়াখালীতে চারশো বছরের ইতিবৃত্তের সুনিপুণভাবে চিত্র অঙ্কন করে লিখেছেন বিশিষ্ট ব্যাংকার আবদুল হামিদ।

    বইটির পরতে পরতে ছড়িয়ে আছে মধুর বিস্ময়। অধ্যায়ে অধ্যায়ে কালো অক্ষরে বপন করা আছে বিস্ময়-বীজ, লুকায়িত আছে তুতেনখামেনের গুপ্তধন। গ্রন্থটি কেবল ভারুয়াখালীর জন্য নয়, এটি বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি জনপদের জন্য প্রাসঙ্গিক।

    শনিবার (৩০ আগস্ট) সকালে দারুল উলুম আলিম মাদরাসা মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে "সাতরঙা ভারুয়াখালী" গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

    "সাতরঙা ভারুয়াখালী" প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। তিনি স্বভাবজাত কবির সঙ্গে লেখক আবদুল হামিদকে তুলনা করেন। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোরশেদ। তিনি "সাতরঙা ভারুয়াখালী" গ্রন্থের মূল্যায়ন করেছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার ছড়াকার মোহাম্মদ নাসির উদ্দীন। 

    মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, এড. মোহাম্মদ ছলিম উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিনসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও সমাজসেবকবৃন্দ বক্তব্য রাখেন। ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদরুল আলমের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন। জাহাঙ্গীর আলম, ইমরুল কায়েস ও
    মুহাম্মদ ইউনুছের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন