শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন

    কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আস্থার স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পৌর এলাকা হিরা লাল সাহার মোড় আল শিফা ইসলামী হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। 

    শনিবার (৩০ আগষ্ট)বিকালে হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে আল শিফা ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ।

    আল শিফা ইসলামী হাসপাতালের পরিচালক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম,মুন্সী আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর।

    এ সময় উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিঠুন,যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,লোহাজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েলসহ আরো অনেকে।

    এছাড়া আল শিফা ইসলামী হাসপাতালের শেয়ার হোল্ডারগণ,চিকিৎসকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালকরা আস্থার স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে আল শিফা ইসলামী হাসপাতাল হবে দেশের অন্যতম সেরা মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই হসপিটাল দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সবার জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন