শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আগের যুগে বউকে পালকিতে চড়ানো হতো কেন?

    আগের যুগে বউকে পালকিতে চড়ানো হতো কেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগের যুগে বউকে পালকিতে চড়ানোর কারণ জানেন কি? চলুন, একটি গল্পের মাধ্যমে পুরো ঘটনার বিবরণ তুলে ধরা যাক।

    বিয়ের দিন সকাল থেকেই বাবার মুখটা একটু ভারি হয়েছিলো। বাড়ির উঠানে জমায়েতের মাধ্যমে একবার ডেকে নেন তিনি। চোখে মুখে গাম্ভির্যের ছাপ। কিন্তু চোখে মায়া। কাছে ডেকে ছেলের মাথায় হাত রেখে বলেন, আজ তোর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তুই আজ শুধু একটা মেয়েকে ঘরে আনছিস না। আনছিস তার পুরো পৃথিবীটাকে। 

    বাবা ছেলেকে বললো শোন, আজ কিছু কথা বলি তোকে। এগুলো সব সময় মনে রাখিস। জীবন বদলে দেবে। ছেলে বাবার দিকে তাকিয়ে থাকে মনোযোগ দিয়ে।

    বাবা বলেন, আগেকার দিনে নতুন বউকে পালকিতে করে ঘরে আনতো কেন জানিস? উত্তরে ছেলে বলে না। পালকিতে করে নতুন বউকে আনা হতো শুধু দেখানোর জন্য না। সম্মানের জন্য। তাকে সারা জীবন এই সম্মানে রাখা হবে।

    পালকি থেকে নামার পর যেন এই সম্মান না কমে। আরকটা কথা। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা মা-বাবার জন্য নয়। তার মনের মধ্যে এক অজানা ভয় থাকে। নতুন সংসারে কি হবে। নতুন মানুষগুলো কেমন হবে? তুই দেখিস। তার এই কান্না যেন জীবনের শেষ কান্না হয়। এরপর সে আর শুধু কাঁদবে দুটি কারণে। এক মা হওয়ার আনন্দে। আর তুই মারা যাওয়ার আনন্দে।

    ছেলের চোখ নেমে আসে। বাবার কন্ঠ তখন আরো গভীর হয়ে উঠে। মাঝখানের সব কষ্ট আর সুখ তুই নিজের হাতে মুছে দিবি। এটা তোর দায়িত্ব। সংসার মানে শুধু খাওয়া দাওয়া আর সংসারের খরচ চালানো নয়। তাকে যতটা সম্মান দিবি। সৃষ্টিকর্তা ততটা তোর উপরে মেহেরবান হবেন।

    এবার একটু থেমে বাবা বলেন, মেয়েরা বেশি কষ্ট পায় স্বামীর খারাপ ব্যবহারে। আমি অনেক বদমেজাজি। সেটা তো তুই জানিস। কিন্তু কোন দিন বলতে পারবে না যে, আমি তোর মায়ের সাথে উঁচু গলায় কথা বলেছি। এর কারণ কি তুিই জানিস। তোর মা ঘরকে ঘর বানিয়েছে।

    সংসার মানে শুধু মানুষ নয়। সেখানে সুখ শান্তি থাকতে হয়। সেটা তুই ও তোর স্ত্রীর জন্য করবি। বাবা এবার একটু হাসলেন। আরেকটা কথা বউয়ের মা-বাবাকে কখনো শশুড়-শাশুড়ি ডাকবি না। তাদের মা আর বাবা ডাকবি। তুই যদি ওদের সম্মান দিস। তাহলে বউ আমাদেরকে একইভাবে সম্মান দিবে। তোর বউ আমাদের মা-বাবা ডাকার সাহস পাবে। বাবা আরোও বলেন, সৃষ্টিকর্তার পাল্লা সমান। তুই যা করবি। আল্লাহ তার প্রতিদান দিবেন। একজন নারীর কাছে অন্যায় করা মানে সৃষ্টিকর্তার কাছে নিজের পথ বন্ধ করা। তাই স্ত্রীর সাথে এমন ব্যবহার করবি। যাতে করে তোর বউ নিজেকে পালকিতে বসা রানীর মতো মনে করে।

    kolkata | Personal palanquin was a yardstick of social status in colonial  Calcutta dgtl - Anandabazar


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ