বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ফিটকিরি: ঘামের দুর্গন্ধ থেকে মুক্তির সস্তা ও কার্যকর উপায়

ফিটকিরি: ঘামের দুর্গন্ধ থেকে মুক্তির সস্তা ও কার্যকর উপায়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আমাদের দৈনন্দিন জীবনেই বিভিন্ন কাজে বাইরে বের হওয়া হয়। গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়, যা অনেক সময় অস্বস্তিকর হয়। বগলের দুর্গন্ধের জন্য প্রধান দায়ী হলো ঘাম। এই সমস্যার সমাধানে মানুষ সাধারণত সুগন্ধি ব্যবহার করেন।

কিন্তু, বাজারের বড় বড় সব ব্যান্ডের সুগন্ধিতে থাকে বিভিন্ন রাসায়নিক উপাদান; যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন রাসায়নিক উপাদান ত্বকের সংস্পর্শে এলে হতে পারে বিভিন্ন ধরনের চর্মরোগ। এমনকি ক্যানসারের মতো মরণব্যধিও হতে পারে এ থেকে। আর সস্তা সুগন্ধি ব্যবহারে তো এ ধরনের ঝুঁকি আরও বেশি! এক্ষেত্রে কার্যকর ও সহজ একটি সমাধান হতে পারে ফিটকিরি!

ফিটকারি বৈজ্ঞানিকভাবে পরিচিত পটাশিয়াম অ্যালাম নামে। এটি একটি প্রাকৃতিক খনিজ লবণ। আমাদের শরীরের গন্ধ মূলত ত্বকের ব্যাকটেরিয়ার কারণে তৈরি হয়। ঘাম থেকে হয় এই ব্যাকটেরিয়া। তবে, ফিটকিরিতে থাকা অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ঘামের দুর্গন্ধ প্রাকৃতিকভাবে দূর করতে পারে।

ফিটকিরি পানিতে সহজেই মিশে যায় বলে একে বডি স্প্রে হিসেবে ব্যবহার করাও সহজ। ফিটকিরি দিয়ে বডি স্প্রে বানানোর জন্য এক কাপ পানিতে এক টুকরো ফিটকিরি ভিজিয়ে রাখুন। ফিটকিরি পানি সঙ্গে মিশে গেলে একটি স্প্রে বোতলে ঢেলে রেখে দিন। ফিটকিরির নিজস্ব কোনোও গন্ধ নেই বলে পছন্দমতো যে কোনো একটি এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা মিশিয়ে নিতে পারেন। বডি স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন এই পানি।

এছাড়া, ফিটকিরির গুঁড়া ব্যবহার করতে চাইলে এক টেবিল চামচ ফিটকিরি পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল বা টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। এটি প্রতিদিন গোসলের পরে ব্যবহার করলে দূর হবে ঘামের দুর্গন্ধ।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন