শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রবিন সিদ্দিকীর জন্মদিনে গৌরীপুর প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল

    রবিন সিদ্দিকীর জন্মদিনে গৌরীপুর প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাঠক নন্দিত জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার প্রকাশক ও সম্পাদক রবিন সিদ্দিকর ৬০ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

    শনিবার রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও মিলাদ  মাহফিলের আয়োজন করেন দৈনিক তৃতীয় মাত্রার ময়মনসিংহ বিভাগের বিশেষ প্রতিনিধি শামীম খান।

    দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে সাংবাদিক রবিন সিদ্দিকীর সাংবাদিকতা ও কর্মময় জীবন নিয়ে আলোকপাত করা হয়।

    এতে সভাপতিত্ব করেন দৈনিক তৃতীয় মাত্রার ময়মনসিংহ বিভাগের বিশেষ প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান। 

    আলোচনায় অংশ নেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাবেক সভাপতি, শফিকুল ইসলাম মিন্টু, বেগ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক মাহফুজুর রহমান প্রমুখ।

    মিলাদ মাহফিলে রবিন সিদ্দিকীর সুস্থতা ও সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন