বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • পুরান ঢাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান

    চাঁদাবাজ ও সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাড়ি থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

    চাঁদাবাজ ও সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাড়ি থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পুরান ঢাকার একাত্তরালি শহীদ হাসান আলী লেনে শনিবার ভোরে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ও নাশকতার অভিযোগে আলোচিত আলাউদ্দিন আলার বাড়িতে এ অভিযান চালানো হয়।

     

    অভিযানের শুরুতেই আলাউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও তার দুই ছেলে মোঃ শাওন ও মোঃ সাগরকে আটক করে সেনা সদস্যরা। পরে পুরো বাড়ি তল্লাশি চালিয়ে তার স্ত্রী নাজমা বেগম এবং আরেক ছেলে মোঃ সুমনকে গ্রেপ্তার করা হয়।

     

    উদ্ধারকৃত অবৈধ সামগ্রী: 

    অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

    ১টি ৯ মি.মি. বেরেটা পিস্তল (যুক্তরাষ্ট্র নির্মিত)

    ১টি ২২ এলআর পিস্তল (যুক্তরাষ্ট্র নির্মিত)

    ৫ রাউন্ড গুলি (২২ এলআর পিস্তলের জন্য)

    ৪টি দেশীয় রামদা

    ২টি চাইনিজ কুড়াল

    ৪টি দেশীয় ছুরি

    ১ বান্ডিল বোমা তৈরির সরঞ্জাম (শয়নকক্ষ থেকে উদ্ধার)

    ৩টি পাসপোর্ট

    ৪টি মোবাইল ফোন

    ৪টি জাতীয় পরিচয়পত্র

    ২টি ড্রাইভিং লাইসেন্স


     

    সেনাবাহিনীর বক্তব্য

    সেনা কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আলাউদ্দিন আলাকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

    তারা আরও জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন