শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গুগল সতর্কতা: ২.৫ বিলিয়ন জি-মেইল ব্যবহারকারী ঝুঁকিতে

    গুগল সতর্কতা: ২.৫ বিলিয়ন জি-মেইল ব্যবহারকারী ঝুঁকিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের সবচেয়ে বড় টেক সংস্থা গুগল। বর্তমানে গুগলের রয়েছে ২.৫ বিলিয়ন ব্যবহারকারী। গুগলের এই বিশাল পরিসরে থাকা ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাম্প্রতিক এক গুরুতর সতর্কতা জারি করা হয়েছে। হ্যাকিংয়ের শিকার হতে যাচ্ছে গুগল। গুগলের বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্টের শুরুতে শাইনি হান্টারস নামের এক হ্যাকার গ্রুপ গুগলের সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে। গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে হ্যাকাররা গুগলের সাইটে ঢুকে পড়ে এবং গুগলের তথ্যভাণ্ডার থেকে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকের তথ্য চুরি করে তারা।

    হ্যাকাররা চুরি করা ব্যবসায়িক তথ্যগুলো ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হামলার জন্য ব্যবহার করছে। এসব তথ্য কাজে লাগিয়ে জি-মেইল ব্যবহারকারীদের কাছে গুগল কর্মী পরিচয়ে ভুয়া ই-মেইল পাঠানোর পাশাপাশি ফোনকল করে লগইন তথ্য বা নিরাপত্তা কোড সংগ্রহ করছে তারা। যা ব্যবহারকারীদের জন্য বিপদ সংকেত। যে কোনো মুহূর্তে তারা হ্যাকিংয়ের শিকার হতে পারেন।

    যদিও গুগল পরিষ্কার জানিয়েছে, যে সাধারণ গ্রাহকদের জি-মেইল, ড্রাইভ বা পাসওয়ার্ড-সংক্রান্ত কোনো ডাটা ক্ষতিগ্রস্ত হয়নি। তারপরও ব্যবহারকারীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে গুগল।

    পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছে গুগল। বিশেষত যারা দীর্ঘদিন পাসওয়ার্ড পরিবর্তন করেন না তাদের জন্য এটি জরুরি। এক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন।

    ব্যবহারকারীদের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার পরামর্শ দিয়েছে গুগল। যাতে পাসওয়ার্ড ফাঁস হলেও অ্যাক্সেস রক্ষা করা যায়।

    সিকিউরিটি চেকআপ চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এটি আপনার জি-মেইল অ্যাকাউন্টের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে। অচেনা ডিভাইস, তৃতীয়-পক্ষের অ্যাপ সংযোগ, রিকভারি তথ্য ইত্যাদি চেক করতে সাহায্য করে সিকিউরিটি চেকআপ।

    পাসকি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাসওয়ার্ডের সহজ ও সুরক্ষিত বিকল্প হল পাসকী। যা পাসওয়ার্ডের বিকল্প এবং অধিক নিরাপদ পদক্ষেপ হিসেবে কাজ করে। পাসকীর সাহায্যে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করার সময় আপনি ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান বা পিনের মতো ফোনের স্ক্রিন লক ব্যবহার করতে পারবেন। যা পাসওয়ার্ডের চেয়ে সুরক্ষিত।

    এনহ্যান্সড সেভ ব্রাউজিং চালু করতে বলা হয়েছে। এটি এআই চালিত একটি উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য যা আপনাকে ফিশিং, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক ওয়েবসাইট থেকে রক্ষা করে।
     

    সূত্র: লাইভ মিন্ট, নিউয়র্ক পোস্ট


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন