বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • বাংলাদেশের সাগরসীমায় আরাকান আর্মির জেলেদের অপহরণ

    বাংলাদেশের সাগরসীমায় আরাকান আর্মির জেলেদের অপহরণ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি তিনটি ট্রলারসহ ১৮ জন জেলেকে অপহরণ করেছে। এ ঘটনা ঘটে শনিবার (৩১ আগস্ট) সকাল ৬টার দিকে সাগরের বাদর হাচা এলাকায়, যা বাংলাদেশের জলসীমার অংশ।

    স্থানীরা জানিয়েছেন, মাছ ধরার সময় হঠাৎ করে আরাকান আর্মির দুটি স্পিডবোট এসে তিনটি ট্রলার অবরুদ্ধ করে। পরে তারা ১৮ জেলেকে মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া ঘাঁটিতে নিয়ে যায়।

    ধরে নিয়ে যাওয়া জেলেদের সবাই সেন্ট মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন— আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মো. তাহের, মতলব, হাফেজ আহমদ, মো. আমিন, সালা উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো. আলম, সাব্বির ও তৈয়ুব।

    ট্রলার তিনটির মালিক সেন্ট মার্টিনের গলাচিপা এলাকার আবছার, আবু তাহের ও আলমগীর।

    সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ বলেন, আমরা জানতে পেরেছি, বাংলাদেশের জলসীমার ভেতর থেকেই জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ইতোমধ্যে কোস্টগার্ড, বিজিবি ও পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

    এর আগে গত ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত অন্তত ৬৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের কাউকেই এখনো মুক্তি দেওয়া হয়নি।

    গত ২৮ আগস্ট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বর্তমানে ৫১ জন বাংলাদেশি জেলে জিম্মি অবস্থায় রয়েছে।

    পরদিন ২৯ আগস্ট সকালে মিয়ানমারের জলসীমায় প্রবেশের চেষ্ঠা করা ১২২ জেলেকে আইন ভঙ্গের দায়ে কোস্টগার্ড আটক করে এবং শনিবার জলসীমা অতিক্রম না করার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন