বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত 

    সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম ফাহিম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

    সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেনে এ ঘটনা ঘটে।

    জানা যায়, সকালে স্কুলে যাওয়ার সময় দ্রুতগতির একটি মিনি কাভার্ডভ্যান ফাহিমকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থল থেকে প্রায় ২০ ফুট দুরে ছিটকে পড়ে।

    এসময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।নিহত ফাহিম বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগরস্থ বৈদ্যপুকুর গ্রামের গণি মেম্বার বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে।

    কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় এক স্কুল শিক্ষার্থী মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। গাড়িটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন