বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন কর্মসূচি

    চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে  বৃক্ষ রোপন কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চরফ্যাশনে বৃক্ষ বিতরণ  ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

    সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ভোলা -৪ ( চরফ্যাশন -মনপুরা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার সৌজন্যে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা  হয়।  

    বৃক্ষ রোপণ কর্মসূচিতে অতিথি ছিলেন চরফ্যাশন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার বসাক। অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট (অব.) সৈয়দ আহমদ, দুলার হাট থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাছির আহাম্মেদ প্রমুখ। 

    পরে শরীফ পাড়ায় এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার নির্বাচনী অফিসের সামনে শতাধিক মানুষের মাঝে বিভিন্ন প্রকার ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। 

    এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া'র পক্ষ থেকে জানানো হয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালন করার লক্ষে মাসব্যাপী নানান সামাজিক ও মানবিক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন