শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বুক ব্যথা নয়, পা-ই জানিয়ে দেয় হার্টের সমস্যার খবর

    বুক ব্যথা নয়, পা-ই জানিয়ে দেয় হার্টের সমস্যার খবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উদ্বেগজনক হারে বাড়ছে বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা । বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে হার্ট ফেইলিউর। তবে এর প্রাথমিক লক্ষণগুলো এতটাই সূক্ষ্ম যে বেশিরভাগ সময় আমরা তা টেরই পাই না। সাধারণত বুক ব্যথা বা শ্বাসকষ্টকে হৃদরোগের প্রধান ইঙ্গিত ধরা হয়। অথচ শরীর অনেক সময় নীরবে অন্য সংকেতও দেয়, যা আমরা অবহেলা করে যাই। বিশেষজ্ঞদের মতে, এমনই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত লুকিয়ে থাকে আমাদের পায়ের ভেতরে।

    মাত্র ৫ সেকেন্ডের লেগ টেস্ট: ফ্যামিলি মেডিসিন চিকিৎসক ডা. সেরমেদ মেজহার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, ‘পিটিং ইডিমা’ নামের একটি অবস্থা অনেক সময় হৃদযন্ত্রের সমস্যার আগাম ইঙ্গিত দেয়। এই পরীক্ষাটি খুবই সহজ। নিজের পায়ের পেশিতে বা গোড়ালির কাছে কয়েক সেকেন্ড চাপ দিন। যদি চাপ দেয়ার পর জায়গাটিতে গর্তের মতো দাগ থেকে যায় এবং তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে না আসে, তাহলে সেটা হতে পারে সতর্কতার সংকেত।  

    তবে তিনি পরিষ্কার করে বলেন, সব সময়ই এটি বিপজ্জনক নয়। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত গরম আবহাওয়া, গর্ভাবস্থা কিংবা অতিরিক্ত ওজন থেকেও এ ধরনের ফোলা দেখা দিতে পারে। কিন্তু যদি ফোলা দীর্ঘস্থায়ী হয়, তাহলে এটি রক্তনালির দুর্বলতা কিংবা আরও গুরুতর কারণ যেমন হার্ট ফেইলিউর, কিডনি রোগ, লিভারের সমস্যা, এমনকি এক পায়ে হলে ব্লাড ক্লটের ইঙ্গিতও হতে পারে।

    কখন চিকিৎসকের কাছে যাবেন: ডা. মেজহার বলেন, শুধুমাত্র চোখে দেখে বা হাত দিয়ে চেপে এই সমস্যার সঠিক কারণ জানা যায় না। সঠিক কারণ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাম বা লেগ আলট্রাসাউন্ডের মতো পরীক্ষার প্রয়োজন হতে পারে। তাই তিনি পরামর্শ দেন, “যদি কারও পায়ে দীর্ঘস্থায়ী ফোলা দেখা যায়, তাহলে বাড়িতে বসে অনুমান না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।”

    হৃদরোগের সতর্ক সংকেতগুলোকে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয়। মাত্র পাঁচ সেকেন্ডের একটি সহজ পরীক্ষা হয়তো বড় বিপদ এড়াতে সাহায্য করতে পারে। তাই যদি পায়ে অস্বাভাবিক ফোলা বা চাপে দাগ থেকে যায়, অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয় এবং জীবন বাঁচানো সম্ভব হয়।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন