বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • নারী নিপীড়নের প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

    নারী নিপীড়নের প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী নিপীড়নের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

    বক্তারা বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা করা হয়েছে এবং সারা দেশে শিবিরের নেতাকর্মীদের দ্বারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে নারী শিক্ষার্থীরা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি হুমকিদাতা ও হেনস্তাকারী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই দাবি জানাচ্ছি।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলে করীম ছোটন, যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ, আরাফাত ইসলাম ইফতি, সদস্য আব্বাস উদ্দিন তানজিল, আবদুস সামাদ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন