বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • আদাবরে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেফতার ১০২, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

    আদাবরে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেফতার ১০২, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আদাবরে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিশেষ অভিযানে ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

     

    ঘটনাস্থলে হামলা

    ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশের একটি টহল টিম ভিকটিম উদ্ধারে গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য আল আমিন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন এবং হামলাকারীরা একটি পুলিশ পিকআপ ভাঙচুর করে।

     

    পুলিশের পাল্টা অভিযান

    ঘটনার পরপরই ডিসি তেজগাঁও বিভাগের নেতৃত্বে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। রাতভর অভিযানে বিভিন্ন এলাকা থেকে মোট ১০২ জনকে আটক করা হয়।

     

    গ্রেফতারকৃত আসামি

    গ্রেফতারকৃতদের মধ্যে মিজান মাতব্বর (২৮), রাব্বি (২১), রবিউল ওরফে রবি মন্ডল (৫০), জুয়েল (২৬) ও সবুজ (২৬) প্রধান আসামি হিসেবে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। অপর ৯৭ জনকে ডিএমপি অধ্যাদেশে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

     

    উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল

    ২৫টি লাঠি

    ১২টি সামুরাই

    ১১টি রড

    ২টি মোটরসাইকেল

    পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন