বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • সফোস: ইডিআর কিলার শনাক্ত হয়েছে একাধিক আক্রমণে

    সফোস: ইডিআর কিলার শনাক্ত হয়েছে একাধিক আক্রমণে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোফোসের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে যে একাধিক র‍্যানসমওয়্যার গ্রুপ এখন ব্যবহার করছে ইডিআর কিলার (এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স) নামের নতুন এক টুল। ব্ল্যাকস্যুট, মেডুসা, কিলিন, ড্রাগনফোর্স ও আইএনসি’র মতো র‍্যানসমওয়্যার গ্রুপসহ বিভিন্ন আন্ডারগ্রাউন্ড মার্কেটপ্লেস এই টুল কাজে লাগিয়ে ইডিআর সিস্টেমে আক্রমণ চালাচ্ছে। ইতোমধ্যেই বেশ কিছু সাইবার হামলার ঘটনায় ইডিআর কিলারের উপস্থিতি ধরা পড়েছে।

    ২০২২ সাল থেকে সফোসের অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো যত বেশি এন্ড পয়েন্ট সিকিউরিটি টুল ব্যবহার করছে, ম্যালওয়্যার ততই উন্নত হচ্ছে যাতে ইডিআর সিস্টেম বন্ধ করে দেওয়া যায়। সফোস সর্বশেষ যে এ্যান্টিভাইরাস কিলার টুল শনাক্ত করেছে সেগুলো হার্টক্রিপ্ট পরিষেবা আকারে পাওয়া গেছে যেখানে চুরি করা তথ্য ব্যবহার করা হয়েছে। সফোস, বিটডিফেন্ডার, সেন্টিনেলওয়ান, মাইক্রোসফট, ম্যাকাফি, ওয়েবরুটের মতো সাইবার সিকিউরিটি কোম্পানির প্রোডাক্টগুলোকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়।

    ইডিআর টুল কীভাবে কাজ করে, কীভাবে এটি একাধিক র‍্যানসমওয়্যার হামলায় ব্যবহৃত হচ্ছে এবং কীভাবে এর গতিবিধি শনাক্তকরণ সম্পর্কে তথ্য সম্প্রতি সফোসের ‘শেয়ারড সিক্রেট: ইডিআর কিলার ইন দ্য কিল চেইন’ শীর্ষক প্রতিবেদনে উঠে আসে। এই গবেষণা থেকে বোঝা যায় যে র‍্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হচ্ছে, এবং কীভাবে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো একই ধরনের কাস্টম টুল ব্যবহার করছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন