বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • চরফ্যাশনে জমি বিরোধে প্রতিপক্ষকে ফাসাতে স্ত্রী ও সন্তান খুন, দুজনের আমৃত্যু কারাদণ্ড

    চরফ্যাশনে জমি বিরোধে প্রতিপক্ষকে ফাসাতে স্ত্রী ও সন্তান খুন, দুজনের আমৃত্যু কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে জমি বিরোধে প্রতিপক্ষকে ফাসাতে স্ত্রী জাহানারা বেগম ও শিশু পুত্র আবিরকে (৮) হত্যার স্বামী মাহাবুব আলম ওরফে মাফু ও ইব্রাহিম নামের দুই জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন চরফ্যাসন ( চৌকি) অতিরিক্ত দায়রা জজ আদালত।

    এই মামলায় অপর আসামী মান্নান মাঝির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত খালাস প্রদান করেন । আদালত একই সাথে কারাদন্ড পাওয়া আসামীদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড দেন।

    আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামী মাহাবুব ও ইব্রাহিম আপন ভাই, তারা একই মামলায় খালাস পাওয়া মান্নান মাঝির ছেলে।

    বুধবার (৩ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় অতিরিক্ত দায়রা জজ মো: শওকত হোসাইনের আদালত আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।

    মামলার রায়ের সময় রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ ও আসামী পক্ষে এডভোকেট ছিদ্দিক মাতাব্বর ও এডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান উপস্থিত ছিলেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এই রায় প্রদান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন