বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • জোবরা গ্রাম পুরুষশূন্য, সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৮

    জোবরা গ্রাম পুরুষশূন্য, সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা প্রায় ১ হাজার জনের নামে হাটহাজারী মডেল মামলা দায়ের করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার নাম্বার ৪ তারিখ ২/৯/২৫। মামলা দায়ের করার পর পু্লিশ জোবরা গ্রামে অভিযান পরিচালনা করে আটজনকে গ্রেপ্তার করেছে।

    বুধবার (৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) এসআই রুপন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইমরান হোসেন ওরফে এমরান হোসেন (৩৫), মো. হাসান ওরফে হাসাঈন (২২), রাসেল ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। এ ঘটনায় বর্তমানে হাটহাজারীর জোবরা গ্রাম একেবারেই পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

    পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এজাহারনামীয় এবং তদন্তে প্রাপ্ত মোট আটজন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন