বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ডাঃ নন্দিতা পাল: রোগী দেখেন কম, সেবা দেন বেশি 

    ডাঃ নন্দিতা পাল: রোগী দেখেন কম, সেবা দেন বেশি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একজন ডাক্তার রোগ নির্ণয়ে পরিক্ষা-নিরীক্ষার পাশাপাশি  ধৈর্য ধরে রোগীর বিস্তারিত কথা শোনা এবং রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া চিকিৎসা সেবায় অত্যান্ত গুরুত্বপূর্ণ। 

    এতে রোগীর মানসিক চাপ কমায় এবং রোগ নিরাময়ে রোগীকে আত্নবিশ্বাসী করে তোলে। বাংলাদেশে অধিকাংশ ডাক্তার রোগীর চিকিৎসার অধিকার খর্ব করে রোগীকে ৩ থেকে ৫ মিনিটের বেশী সময় দেন না। 

    কিন্তু লক্ষ্মীপুরের  রামগঞ্জে স্কয়ার হসপিটালের গাইনী, প্রসূতীবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নন্দিতা পাল স্বভাব সুলভ রোগী কম দেখেন, রোগীদেরকে পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। 

    ফলে ইতিমধ্যে রামগঞ্জ উপজেলা ব্যাপী একজন ভালো ডাক্তার হিসেবে সুখ্যাতি অর্জন করেন। জান্নাতুল ফৈরদাউস, হাসিনা আক্তার, শেফালী বেগমসহ কয়েকজন রোগী ডাঃ নন্দিতা পালের চিকিৎসা সেবায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন- তিনি রোগীদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার কারণে আমরা ডাক্তারের কাছে আমাদের সমস্যা, চিন্তা ও উদ্বেগের কথা খুলে বলতে পারি। তিনিও আমাদের প্রতি যথেষ্ট যত্নশীল। তাঁর দেওয়া চিকিৎসায় সুফল পেয়েছি।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন