বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • হাটহাজারীতে মোবাইল জুয়া ও কিশোর গ্যাং কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

    হাটহাজারীতে মোবাইল জুয়া ও কিশোর গ্যাং কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল জুয়া খেলা ও কিশোর গ্যাং কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এসব কার্যক্রমকে ‘গণ-উপদ্রব’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মুবিন জারি করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোবাইল জুয়া খেলা ও কিশোর গ্যাং-এর যেকোনো কার্যক্রম দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৮ এবং ২৯১ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

    ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মুবিন বলেন, “সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোবাইল জুয়া ও কিশোর গ্যাং কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। যারা এ আইন অমান্য করবে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”

    স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের উৎপাত ও মোবাইলভিত্তিক জুয়া খেলার প্রবণতা বেড়ে যাচ্ছিল। বিশেষ করে পৌরসভা সংলগ্ন এলাকায় রাতের বেলা দলবদ্ধ কিশোরদের আড্ডা, উচ্ছৃঙ্খল মোটরসাইকেল চালানো, মারামারি ও স্থানীয়দের হয়রানির ঘটনা ঘটছিল। এতে অভিভাবক ও সাধারণ মানুষ চরম উদ্বেগ-উৎকণ্ঠায় ভুগছিলেন।

    প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের পদক্ষেপ সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং তরুণ সমাজকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখবে।

    এলাকার সচেতন মহল বলছেন, শুধু প্রশাসনিক নিষেধাজ্ঞা নয়, পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। কিশোরদের খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নিতে হবে। তাহলেই এ ধরনের অপরাধ থেকে তাদের দূরে রাখা সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন