শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গণঅভ্যুত্থানের জন্য ঐক্যবদ্ধ, ডাকসু থেকে সরে দাঁড়ালেন মাহিন

    গণঅভ্যুত্থানের জন্য ঐক্যবদ্ধ, ডাকসু থেকে সরে দাঁড়ালেন মাহিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানিয়েছেন।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাবির মধুর ক্যান্টিন প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, গণঅভ্যুত্থানের শক্তি সংহত করার জন্য ঐক্য প্রয়োজন। অভ্যুত্থানের অগ্রসেনানী আবু বাকের মজুমদার যদি নির্বাচিত হন, সেটি আমারও বিজয় হিসেবে গণ্য হবে।

    স্বতন্ত্র প্যানেল থেকে জিএস পদে প্রার্থী ছিলেন মাহিন। তার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গ’ অভিযোগে তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়।

    গত জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় মাহিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার ওই আন্দোলনের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত নতুন সংগঠন বাগছাস ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন