বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩ 

    লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহণের একটি বাস খালে পড়ে ডুবে গেছে। পুলিশসহ স্থানীয়রা ৫ জনকে অচেতন অবস্থায় ও ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। 

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উদ্ধার কাজ করতে দেখা যায়।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার একঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। তবে কারো নাম পরিচয় জানা যায়নি।

    এদিকে ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক হয়েছে। 

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিল্টন মন্ডল বলেন, উদ্ধারকাজ চলমান রয়েছে। আমরা ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। তারা জীবিত নাকি মৃত তা বলতে পারছি না। তাদেরকে হাসপাতাল পাঠানো হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তা নিশ্চিত করবেন। 

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, উদ্ধার করে যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এখনো কারও মৃত্যু নিশ্চিত নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন