বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রাইম ব্যাংকের জার্সিতে মাঠে নামবেন মাহমুদউল্লাহ

প্রাইম ব্যাংকের জার্সিতে মাঠে নামবেন মাহমুদউল্লাহ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের কাছে হেরে মোহামেডান স্পোর্টিং ক্লাব রানার্স-আপ হয়। যদিও আগামী মৌসুমের খেলা শুরু হতে এখনও কিছু সময় বাকি, দলগুলো ইতোমধ্যেই নতুন মৌসুমের জন্য দল গঠন শুরু করেছে।

এই তালিকায় পিছিয়ে নেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তারা আগামী মৌসুমের জন্য বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

দলের স্কোয়াডে আছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি, জাতীয় দলের ক্রিকেটার খালেদ আহমেদ ও শামীম পাটোয়ারী। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম, পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন, অভিষেক দাস অরণ্য, আবু হায়দার রনিও এবং ব্যাটাররা রায়ান রাফসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, ইকবাল হোসেনও দলে রয়েছেন।

স্পিনার হিসেবে খেলবেন আলিস আল ইসলাম, শামীম মিয়া ও আবু হাসিম। পেসার মেহেদী হাসানও প্রাইম ব্যাংকের জার্সি ধরণ করবেন। আর তালহা জুবায়ের এবারও প্রাইম ব্যাংকের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রাইম ব্যাংক এবার নতুন শক্তিশালী স্কোয়াড নিয়ে ডিপিএল মৌসুমে নিজেদের প্রতিদ্বন্দ্বিতা দেখাতে প্রস্তুত। 


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন