বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভেজা চুলে স্ট্রেইটনার—স্টাইল নাকি বড় ভুল?

ভেজা চুলে স্ট্রেইটনার—স্টাইল নাকি বড় ভুল?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আমরা অনেকেই সকালের ব্যস্ততায় ভেজা বা আধাভেজা চুলে দ্রুত স্ট্রেইটনার ব্যবহার করি। এই অভ্যাস চুলের জন্য সবচেয়ে বড় শত্রু হতে পারে, সতর্ক করেছেন সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট অমিত ঠাকুর। তিনি নীতা আম্বানি, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফসহ বহু তারকার সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এক ভিডিওতে তিনি ‘বাবল হেয়ার ইফেক্ট’ সম্পর্কে সচেতন করেছেন।

বাবল হেয়ার ইফেক্ট কী?

অমিত ঠাকুর বলেন, ‘ভেজা বা স্যাঁতসেঁতে চুলে হিট ব্যবহার করলে চুলের ভেতরের পানি ফুটে ওঠে এবং বাষ্পে রূপান্তরিত হয়। কিন্তু সেই আর্দ্রতা বেরোতে না পেরে চুলের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি করে। এটাই বাবল হেয়ার ইফেক্ট।’

এতে ক্ষতি হয় শুধু বাইরের নয়, ভেতরেরও। চুলের প্রোটিন দুর্বল হয়ে যায়, গঠন ভেঙে পড়ে। যার ফল ভঙ্গুর চুল। খুব সহজে চুল ভেঙে যায়। আর সবচেয়ে ভয়াবহ হলো, দীর্ঘমেয়াদে এই ক্ষতি আর ঠিক করা যায় না।

কীভাবে বাঁচাবেন চুল?

  • আগে চুল শুকিয়ে নিন: স্ট্রেইটনার বা কার্লার ব্যবহারের আগে চুল পুরো শুকনো হতে হবে। চাইলে মাঝারি তাপে ব্লো-ড্রাই করতে পারেন।
  • হিট প্রোটেক্ট্যান্ট ব্যবহার করুন: এটি চুলের ওপর সুরক্ষার আস্তরণ তৈরি করে, ভাঙন কমায়।
  • তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন: সোজা করার জন্য সর্বোচ্চ তাপের দরকার নেই। যতটা সম্ভব মাঝারি তাপে কাজ করুন।
  • চুলকে বিশ্রাম দিন: প্রতিদিন তাপ ব্যবহার না করে মাঝে মাঝে প্রাকৃতিক ঢেউ বা টেক্সচারকে গ্রহণ করুন।

অমিতের মতে, ভেজা চুলে স্ট্রেইটনার ব্যবহার মানেই চুলের ধ্বংস ডেকে আনা। তাই সৌন্দর্যের খাতিরে হলেও সতর্ক হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন