শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রামগঞ্জে পারিবারিক বিরোধের জেরে নিহত ১

    রামগঞ্জে পারিবারিক বিরোধের জেরে নিহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া করাতী বাড়িতে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের ঘটনায় শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সানোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। 

    তিনি স্থানীয় সোনালী লাইফ ইনসুরেন্সে কোম্পানিতে কর্মরত এবং জামায়াতের ওয়ার্ড সভাপতি  ছিলেন। আহত হয়েছেন আরও দুইজন।

    নিহতের স্ত্রী তন্নী অভিযোগ করেছেন, পারিবারিক বিরোধের জেরে চাচা কামালের আঘাতে সানোয়ার ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কামালের দুই ছেলে, রাকিব ও রাহাতকে আটক করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন