বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিতে ২ জনের মৃত্যু, আহত ৯

    চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিতে ২ জনের মৃত্যু, আহত ৯
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন পটিয়া থানার আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মুরাদপুর এলাকা থেকে আসা দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে মৃত ঘোষণা করা হয়। তাছাড়া আরও নয়জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন আইসিইউতে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বহদ্দারহাট থেকে মুরাদপুরগামী সড়কে জুলুসের বহর জিইসি মোড় ঘুরতে গিয়ে ভিড়ের মধ্যে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এসময় পদদলিত হয়ে আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পাশাপাশি লাগোয়া নালায় একটি অস্থায়ী স্টিলের সাঁকো ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

    মৃত আইয়ুব আলীর নিকটাত্মীয় পটিয়া উপজেলার বিএনপি নেতা মো. ইসমাইল বলেন, জশনে জুলুস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি মুরাদপুর এলাকায় মোড় নেওয়ার সময় অতিরিক্ত লোকজনের চাপে তিনি পদদলিত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন