বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচার এবার হোয়াটসঅ্যাপে

    ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচার এবার হোয়াটসঅ্যাপে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড’ এখন হোয়াটসঅ্যাপে এসেছে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ঘনিষ্ঠ বন্ধুদের জন্য বিশেষ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।

    ধরুন মন খারাপ কিংবা কিছু নিয়ে খুব খুশি। এই ভালো খারাপ সবকিছু ভাগ করে নিতে চান কারো সঙ্গে। কিন্তু হাত বাড়িয়ে তেমন কাউকেই পাচ্ছেন না। এসময় সোশ্যাল মিডিয়াই পরম বন্ধু। মনের কথা প্রকাশের একটা সহজ রাস্তা, স্ট্যাটাস আপডেট। কিন্তু সেখানেও সমস্যা, যদি চোখে পড়ে যায় এমন কারো যাকে দেখাতে চান না। এই সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড’। যা অনেকদন থেকেই ব্যবহার করছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।

    এতদিন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ারের ক্ষেত্রে মিলত তিনটি অপশন। ‘মাই কন্ট্যাক্টস’- অর্থাৎ কন্টাক্ট লিস্টে থাকা সবাই দেখতে পাবেন স্ট্যাটাস। ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’-অর্থাৎ কে কে দেখতে পাবেন না। তৃতীয় অপশন হলো ‘অনলি শেয়ার উইথ’-এতে বাছাই করা লোকেরাই দেখতে পায় স্ট্যাটাস।

    এবার আসছে নতুন অপশন, ‘ক্লোজ ফ্রেন্ড’। এবার ওই তালিকায় সিলেক্ট করতে পারবেন ঘনিষ্ঠবৃত্তের বন্ধুদের। তাদের সিলেক্ট করে যা স্ট্যাটাসে দেবেন, তা শুধু বন্ধুরাই দেখতে পাবেন। এক্ষেত্রেও ২৪ ঘণ্টাই দেখা যাবে স্ট্যাটাস।

    হোয়াটসঅ্যাপের ব্যবহার ও গুরুত্ব যে প্রতিমুহূর্তে বাড়ছে তা বলাই বাহুল্য। শুধু আড্ডা নয়, অফিসিয়াল বহু কাজ এখন করা হয় এই অ্যাপেই। সেই কারণেই প্রতি নিয়ম অ্যাপটি আপডেট করে চলছে সংস্থা। উদ্দেশ্য একটাই, অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তোলা।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন