শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

    প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নানাবিধ আর্থিক দুর্নীতি অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।  

    রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে।    

    মানববন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক আমজাদ হোসেন, সৌরভ হোসেন, নিজাম উদ্দিন, দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত নাহিয়ান, মাইনুল হোসেনাইন ও সাজ্জাদ হোসেন প্রমূখ।

    এতে বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াখালী উচ্চ বিদ্যালয় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের আশেপাশের অধিকাংশ পরিবারগুলো নিতান্ত গরীব ও দিনমজুর শ্রেণির। তাই শহরের নামিদামি স্কুল গুলোতে এ পরিবারগুলোর সন্তানদের ভর্তির সুযোগ না হওয়ায়, এই স্কুলই তাদের একমাত্র ভরসা। কিন্ত প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ শিক্ষার্থী ভর্তিতে নীতিমালা বহির্ভূত অধিক টাকা আদায় করে। 

    সহকারি নারী শিক্ষক, অভিভাবকদের সাথে খারাপ আচরণ করে। রশিদ ছাড়া চাঁদা দাবি ও আদায় করে। শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানে রুপান্তনের চেষ্টা করে এবং এতিম, গরীব শিক্ষার্থীদের প্রতি অমানবিক নিষ্ঠুর মনোভাব প্রদর্শন করে। তবে সংশ্লিষ্ট একাধিকস্থানে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি শিক্ষার্থী ও অভিভাবক মহল।  

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, আমি একটি মিটিংয়ে আছি। পরে এ বিষয়ে কথা বলব।  

    এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসেছে। তাদের লিখিত ভাবে অভিযোগ গুলো দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন