বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • রাজস্থলীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলে মতবিনিময়

    রাজস্থলীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলে মতবিনিময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষে রাজস্থলী উপজেলার হেডম্যান, কার্বারী সুশীল সমাজ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন মনমোহন চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা, নওশাদ খান।

    সভায় বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, হেডম্যান প্রতিনিধি ও সাংবাদিক চাথোয়াইমং মারমা, প্রমুখ। 

    সভায় জানানো হয়, শিশুদের  টিকাদানের আওতায় আনার লক্ষে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

    সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক ব্যাধি, যা বিশেষ করে শিশুদের জন্য জীবনঘাতী হতে পারে। সেজন্য টিকাদান কর্মসূচি সময়মতো ও সঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও বক্তারা মত প্রকাশ করেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন