শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরায় ৫৮৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন

    সাতক্ষীরায় ৫৮৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে উৎসবমুখর হয়ে উঠেছে সাতক্ষীরা। এবছর জেলার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মণ্ডপে মহাধূমধামে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব।

    রোববার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

    সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, ব্যাটালিয়ন-৩৩ বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

    এছাড়াও সভায় যোগ দেন সাতক্ষীরার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা মন্দির সমিতি, জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

    সভায় জানানো হয়, এবছর সাতক্ষীরা সদর উপজেলায় ১০৬টি, তালায় সর্বাধিক ১৯৫টি, আশাশুনিতে ১০৩টি, শ্যামনগরে ৬৯টি, কলারোয়ায় ৪৪টি, কালীগঞ্জে ৪৯টি এবং দেবহাটায় ২১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা পৌরসভায় রয়েছে ১৮টি মণ্ডপ।

    উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মাঠে থাকবেন।
    পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এ বছরের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত করতে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন