শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাজস্থলীর বিমাছড়া পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির ব্যবস্থা

    রাজস্থলীর বিমাছড়া পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির ব্যবস্থা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী কাপ্তাই জোন রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের পাহাড়ি এলাকা বিমাছড়া পাড়ায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের অবসান ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন।

    রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) কাপ্তাই জোনের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় সমতল থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে অবস্থিত এ পাড়ায় গভীর নলকূপ স্থাপন করা হয়। বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পাহাড়চূড়ায় বসবাসরত তঞ্চঙ্গা গোত্রভুক্ত ২০ পরিবারের মোট ১২৯ জন বাসিন্দার জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।

    এ উদ্যোগের শুভ উদ্বোধন করেন কাপ্তাই জোনের জোন কমান্ডার। এসময় রাজস্থলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান  ও কারবারিসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, তারা বহুদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তির শিকার ছিলেন। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করেছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও কাজ করছে। আমরা সবসময় জনগণের পাশে আছি, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

    এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষা সহায়তার অংশ হিসেবে কিছু মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় বাচ্চাদের মাঝে খেলাধুলার সামগ্রী এবং পার্শ্ববর্তী হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন