বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শরতের রঙে রঙিন হয়ে উঠেছে কে ক্র্যাফটের নতুন কালেকশন

শরতের রঙে রঙিন হয়ে উঠেছে কে ক্র্যাফটের নতুন কালেকশন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শরতের পোশাকের বিশেষ আয়োজন প্রতি বছরই করে আসছে কে ক্র্যাফট, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে পোশাকে ফুটিয়ে তোলার প্রচেষ্টায় প্রতিবারের মতোই এই শরতের কালেকশনে থাকবে নীল-সাদা রঙের পাশাপাশি আরও নানান রঙের সমন্বয়।

ফ্লোরাল, জামদানি, ট্র্যাডিশনালসহ নানা মোটিফে তৈরি করা এবারের পোশাক সারিতে রয়েছে শাড়ি, সালওয়ার কামিজ, কুর্তি, টপস ও টিউনিক। আর ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া ও শার্ট।

কে ক্র্যাফটে শরতের স্নিগ্ধতা | ক্যানভাস ম্যাগাজিন

উষ্ণতায় আরাম আর স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে নেয়া হয়েছে কটন, জ্যাকয়ার্ড কটন, ভয়েল ও হাফ সিল্ক ফেব্রিক। পোশাকে থাকছে চলতি ফ্যাশন ট্রেন্ড এবং ফিউশনধর্মী কাট। প্যাটার্নে মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই-ডাই ও হাতের কাজ।

শুভ্র কাশবন, সাদা মেঘের ভেলা আর প্রশান্ত নীল আকাশের অনুপ্রেরণায় সাদা ও নীল রঙ ছাড়াও নেয়া হয়েছে আকাশী। এছাড়াও থাকছে অফ-হোয়াইট, ল্যাভেন্ডার, ভায়োলেট, পেইল পিঙ্ক, নীলের নানান শেড।

কে ক্র্যাফটে শরতের স্নিগ্ধতা | ক্যানভাস ম্যাগাজিন

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে কেনা যাবে শরতের পোশাক। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে পছন্দের পোশাক।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন