বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • দারিদ্র্যতা ও বেকারত্ব রোধে মাটিরাঙ্গা জোনে সেলাই মেশিন বিতরণ

    দারিদ্র্যতা ও বেকারত্ব রোধে মাটিরাঙ্গা জোনে সেলাই মেশিন বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে এবং মাটিরাঙ্গা সেনা জোনের সার্বিক সহযোগিতায় কর্মজীবী নারীদের জীবনমান উন্নয়নে দারিদ্র্যতা ও বেকারত্ব রোধে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

    আজ রবিবার (৭ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১০টায় মাটিরাঙ্গা জোন সদরে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি, জি।

    সেলাই মেশিন গ্রহণকারীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, “এই সেলাই মেশিনের মাধ্যমে আপনারা পোশাক তৈরির কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন এবং পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন।” এ সময় তিনি বেকারত্ব রোধ ও দারিদ্র্য বিমোচনে এমন জনকল্যাণকর উদ্যোগ নেওয়ায় খাগড়াছড়ি জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সবার প্রতি সন্তোষ প্রকাশ করেন।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি এবং খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন