শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুজিবর রহমানের প্রকাশ্য বিচরণে উঠেছে নানা প্রশ্ন

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুজিবর রহমানের প্রকাশ্য বিচরণে উঠেছে নানা প্রশ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ফলে খুলনার সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, মুজিবর রহমান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও অজ্ঞাত কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ- আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে খুলে তিনি দলকে সংগঠিত করতে কাজ করছেন।

    এ বিষয়ে সচেতন মহল বলছে, একজন নিষিদ্ধ সংগঠনের কেন্দ্রীয় নেতার এমন প্রকাশ্য বিচরণ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। তারা অবিলম্বে মুজিবর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

    এ ব্যাপারে কেএমপি পুলিশ সূত্র জানায়, শীঘ্রই মজিবরকে আইনের আওতায় আনা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন