শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্বামী হত্যার বিচার দাবিতে শ্যামনগরে স্ত্রীর সংবাদ সম্মেলন

    স্বামী হত্যার বিচার দাবিতে শ্যামনগরে স্ত্রীর সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলা গোবিন্দ পুর ইটভাটা শ্রমিকের হত্যার আসামীদের আটকের পাশাপাশি, পরিবারের নিরাপত্ত্বার দাবীতে নিহতের স্ত্রী আছমা পারভীন সোমবার সকালে উপজেলা রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। 

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আছমা পারভীন বলেন, আমার স্বামী ইকবাল হোসেন পেশায় একজন ইট ভাটার শ্রমিক ছিল। সে আমাদের এলাকা ১। মোঃ হাসান গাজী (৩৫) পিতা- মোঃ আকরাম হোসেন গাজী, ২। আঃ আকরাম হোসেন গাজী (৬০) পিতা- মৃত আবুল হোসেন গাজী, ৩। মিন্টু ওরফে মহিউদ্দিন চৌধুরী (৩৫) পিতা- আব্দুল জব্বার চৌধুরী, সর্বসাং- গোবিন্দপুর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাদের সঙ্গে চলাফেরা করিত। গত ইং- ১৫/০৭/২০২৫ তারিখে মোঃ হাসান গাজীর সঙ্গে আমার স্বামী ইকবাল হোসেনের সহিত নারী ঘটিত ব্যাপারে বাকবিতন্ড হয়। 

    অতঃপর গত ইং- ২০/০৭/২০২৫ তারিখে রাত্র ১১.০০ ঘটিকার সময় আমার স্বামী নিখোঁজ হয়, পরবর্তীতে গত ইং- ২১/০৭/২০২৫ তারিখে রাত্র ১১.৫০ ঘটিকার সময় অত্র শ্যামনগর থানাধীন কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামস্থ মোঃ হাসান গাজী (৩৫) ও মোঃ আকরাম হোসেন গাজী (৬০) এর পুকুর পাড়ের পূর্ব দক্ষিণ কর্ণারে মৃত অবস্থায় বস্তা ও নারিকেল পাতা দিয়ে ঢাকা অবস্থায় মোঃ আকরাম হোসেন গাজী (৬০) আমার স্বামীর লাশ দেখতে পাইয়া অনেক দেরীতে খানায় সংবাদ দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আমার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখতে পাইয়া লাশ উদ্ধার করে শ্যামনগর থানার কর্তব্যরত অফিসার থানায় নিয়ে আসে এবং পরে আমার মৃত স্বামীর লাশ ময়না তদন্তের মাধ্যমে আমাদের নিজস্ব বাড়ীতে দাফন কাফনের কার্য সম্পন্ন করা হয়। 

    এ বিষয়ে আমি বাদী হইয়া উল্লেখিত ব্যক্তিগন সহ অজ্ঞাত নামা আরও ১৫/১৬ জনের বিরুদ্ধে গত ইং- ০৯/০৮/২০২৫ তারিখে ১৪/২৫৩ নং এক মামলা রুজু করি। যাহার ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজু হওয়ার পর মামলার সকল আসামীরা আমাকে মামলা উঠাইয়া নেওয়ার ভয়-ভীতি হুমকি ধামকি এবং আমার স্বামী তথা স্বামীর পরিবারের কোন সদস্য বাড়ীতে থাকার সাহস পাচ্ছে না। যে কোন সময়ে মামলার আসামীগন সহ অজ্ঞাত নামা আসামীরা পুনরায় আমার স্বামীর মত হত্যাকান্ড ঘটনা ঘটাইতে পারে। সে জন্য আপনাদের লিখুনির সহযোগিতায়  প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন