শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হোয়াটসঅ্যাপে কাকে কী লিখবেন বলে দেবে এআই

    হোয়াটসঅ্যাপে কাকে কী লিখবেন বলে দেবে এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হোয়াটসঅ্যাপে বন্ধু, প্রিয়জন কিংবা অফিসের সহকর্মীদের সঙ্গে চ্যাট করতে করতে অনেক সময় এমন হয় যে, কাকে কী বলবেন তা ভুলে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এ সমস্যা দূর করতে হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার চালু করা হয়েছে, যার নাম ‘রাইটিং হেল্প’।

    হোয়াটসঅ্যাপ মেটা এআইতেই মিলবে এই সুবিধা। হোয়াটসঅ্যাপে অনেক আগেই যুক্ত হয়েছে এআই। তবে এই ফিচার আরও দারুণ অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীকে।

    আপনার লেখা মেসেজকে প্রয়োজনে আরও দারুণ শব্দে সঠিক ভাবনা প্রকাশের মাধ্যম করে তুলতে বেশ কিছু অপশন চ্যাটবক্সের মধ্যেই দিয়ে দেবে এই ফিচার। তার মধ্যে সঠিকটা সিলেক্ট করে নিলেই হবে। এর জেরে হোয়াটসঅ্যাপ চ্যাটেও আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে।

    তবে হোয়াটসঅ্যাপে এনক্রিপ্টেড রুট ব্যবহার হওয়ায় এই বিভিন্ন রকমের মেসেজ অপশন শুধুমাত্র সেই ইউজ়ারই দেখতে পাবেন। তাই মনের কথা চুরি হওয়ার ভয়টাও নেই। তাই এই ফিচারের কথা ঘোষণার পরেই শুরু হয়েছে আলোচনা। এ বার কবে ফোনের স্ক্রিনে আসে সেটাই দেখার।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন