শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঘোড়াঘাটে অনলাইনে প্রতারিত শিক্ষার্থীদের টাকা উদ্ধার 

    ঘোড়াঘাটে অনলাইনে প্রতারিত শিক্ষার্থীদের টাকা উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাটে অনলাইনে বিজ্ঞাপন দেখে পোশাক কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন ঘোড়াঘাট পৌরশহরের আর.সি.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থী। 

    দীর্ঘ সাত মাস পর ঘোড়াঘাট থানা পুলিশের তৎপরতায় সেই খোয়া যাওয়া টাকা ফিরে পেল তারা। 

    সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানা পুলিশ উদ্ধার হওয়া টাকা স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেয়। টাকা ফেরত পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। 

    শিক্ষার্থীরা জানায়, তারা টাকা ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল। এত দিন পর টাকা ফেরত পাবে, তা তারা কল্পনাও করেনি ফিরে পাবার আশা করেনি। 

    এ বিষয়ে অভিযোগকারী স্কুলের সহকারী শিক্ষক আল মামুন সরকার বলেন, "আমরা তো টাকার আশা ছেড়েই দিয়েছিলাম। পুলিশ যে এর পেছনে এত লেগে থাকবে এবং টাকা উদ্ধার হবে, তা ভাবতেই পারিনি। আজ টাকা হাতে পেয়ে খুব ভালো লাগছে। এজন্য পুলিশকে ধন্যবাদ।" 

    অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আহনাফ তাহমিদ জানান, "কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনাটি শুনে খারাপ লেগেছিল। তাই তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ৭ মাস ধরে চেষ্টা চালিয়ে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে টাকা উদ্ধার করতে সক্ষম হই। টাকা উদ্ধার করতে পেরে আমারও খুব ভালো লাগছে।"

    ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, "উদ্ধার করা টাকা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।"
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন