শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্মার্টফোনে মানসিক স্বাস্থ্যের যত্ন: ব্যবহারযোগ্য ৫ অ্যাপ

    স্মার্টফোনে মানসিক স্বাস্থ্যের যত্ন: ব্যবহারযোগ্য ৫ অ্যাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ বিশ্বে আত্মহত্যা করছেন। পড়াশোনা, চাকরি, সম্পর্ক বা জীবনের চাপ অনেকেই মানসিক অস্বস্তিতে ভুগছেন। এসব সমস্যা প্রতিরোধে শুধু নিজেকে সচেতন করা নয়, পরিবারের ও বন্ধুদের সঙ্গেও খোলামেলা আলোচনা জরুরি।

    আত্মহত্যার প্রবণতা একজন মানুষের মধ্যে একদিনে তৈরি হয় না। নানান ধরনের মানসিক চাপ, স্ট্রেসের ফলে ধীরে ধীরে এই পথে এগিয়ে যান। এজন্য শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি নজর রাখা খুবই জরুরি। শুধু নিজের নয়, পরিবার বন্ধু, প্রিয়জন এমনকি সহকর্মীর প্রতিও নজর রাখা আপনার এক প্রকার দায়িত্বের মধ্যেই পড়ে।

    এক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে ফোনের অ্যাপ। সারাক্ষণ সবাই ফোন কোনো না কোনো কাজে স্মার্টফোন ব্যবহার করছেন। আপনার এই স্মার্টফোনই হতে পারে আপনার রক্ষাকবচ। আসুন মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে এমন কয়েকটি অ্যাপের কথা জেনে নেওয়া যাক। যেগুলো আপনার মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখবে এবং সতর্ক করবে নিয়মিত।

    সানভেল্লো
    এটা এক ধরনের মানসিক স্বাস্থ্য অ্যাপ।এখানে স্ট্রেস, দুশ্চিন্তা, মন খারাপ, ডিপ্রেশন কমানোর জন্য নানা টুল আছে। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন, ইতিবাচক চিন্তা করার উপায় শেখায়। চাইলে এখানে থেরাপিস্টের সঙ্গে অনলাইনে কথা বলার সুযোগও পাওয়া যায় (কিছু দেশে)। ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, যাতে মনে হয় আপনি একা নন।

    হ্যাপিফাই
    এটাও মানসিক স্বাস্থ্য অ্যাপ, তবে একটু মজার ধাঁচে বানানো। এখানে গেম, ছোট ছোট কাজ আর কুইজ আছে। এগুলো খেলতে খেলতে নেগেটিভ চিন্তা কমে আর পজিটিভ মনোভাব বাড়ে। স্ট্রেস কমানো, আত্মবিশ্বাস বাড়ানো আর ইতিবাচকভাবে জীবনকে দেখার অভ্যাস গড়ে তোলে।

    ক্লাম
    এটা মূলত মেডিটেশন ও ঘুমের অ্যাপ। এখানে গাইডেড মেডিটেশন, ঘুমের গল্প, শান্ত সঙ্গীত আছে। যাদের ঘুমের সমস্যা, স্ট্রেস বা মন শান্ত রাখতে চান, তাদের জন্য দারুণ উপযোগী। সহজ করে বললে এই অ্যাপ আপনাকে রিল্যাক্স হতে, ভালো ঘুমাতে আর স্ট্রেস কমাতে সাহায্য করে।

    মুডপাথ/মাইন্ডডক
    এটা হলো মুড ট্র্যাকিং আর মানসিক স্বাস্থ্য পরীক্ষার অ্যাপ। আপনি প্রতিদিন আপনার মনের অবস্থা লিখতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপ রিপোর্ট তৈরি করে, যা ডাক্তার বা থেরাপিস্টকে দেখানো যায়। সঙ্গে কিছু সিবিটি (চিন্তা বদলানোর টেকনিক) আর মাইন্ডফুলনেস এক্সারসাইজও আছে।

    ডেইলিও
    এটা খুব সহজ মুড ট্র্যাকার অ্যাপ। শুধু কয়েকটা ইমোজি বা চিহ্ন বেছে নিয়ে জানাতে পারবেন আজ আপনার মুড কেমন ছিল।চাইলে দিনের কাজ বা ঘটনা লিখে রাখতে পারবেন। সময়ের সঙ্গে চার্টে দেখে বোঝা যাবে কোন কাজগুলো করলে আপনার মুড ভালো থাকে।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন