বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি প্রত্যাহার

    ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

    বুধবার ১০ সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা।

    তিনি জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    এর আগে মঙ্গলবার  ৯ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখা ছিল, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।’ তার পোস্টে উল্লেখ করা সংখ্যাগুলো ডাকসুতে ছাত্রদলের প্যানেলের ভিপি, জিএস ও এজিএসের ব্যালট নম্বর। ওসির ফেসবুক আইডি থেকে কোনো দলের প্রার্থী পক্ষে পোস্ট দেওয়ায় সরকারি চাকরির আচরণবিধি নিয়ে অনেকে প্রশ্ন তুলে কমেন্ট করেন।

    আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও বিতর্ক থামেনি।

    পরবর্তীতে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ও সদর মডেল থানার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দাবি করেন, ‘আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পরেছে। আইনি ব্যবস্থা নেব। ইনশাআল্লাহ।’

    এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। এতে রাজনৈতিক পোস্ট দেয়। 

    বিষয়টি নজরে আসার পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এই ঘটনা সাধারণ ডায়েরি করা হয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন