বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • সাতক্ষীরায় ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

    সাতক্ষীরায় ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলায় ৯ মাস থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৫ লাখ ৫ হাজার শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা কর্মকর্তাসহ ইমাম-পুরোহিত, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

    সভায় বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সচেতন থেকে শিশুদের টিকা প্রদানে অভিভাবকদের উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

    সাতক্ষীরায় টিকাদান কর্মসূচি চলাকালে প্রতিটি টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন