শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্যামনগরের জলাবদ্ধতা নিরসনে ইউএনও বরাবর স্মারকলিপি 

    শ্যামনগরের জলাবদ্ধতা নিরসনে ইউএনও বরাবর স্মারকলিপি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার শ্যামনগরের বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন উপকুলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেস্ট সলিডারিটি টিমের সদস্যরা।

    গত ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯.৩০ মিনিটের সময়  এই স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়।  এই জলাবদ্ধাতা দু –এক বছরের নয়, এটি দীর্ঘদিনের সমস্যা।বিগত সময়েও প্রশাসনকে অবহিত করেও কোন সুফল হয়নি।
     
    সবুজ সংহতির সদস্যরা জানান যে,শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামটি সম্পুর্ন কৃষি নির্ভর একটি গ্রাম। এখানে কৃষির সাথে সম্পৃক্ত সব রকমের  ফসল উৎপাদন হয়। একই সাথে এখানে বিভিন্ন সরকারী-বে - সরকারী প্রতিষ্টান আছে। 

    কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় প্রতিবছর বর্ষাকালে এই গ্রামের মানুষের ভোগান্তির কোন শেষ থাকে না আর তার মুল কারণ হলো জলাবদ্ধতা। এই গ্রামের মধ্যে শ্যামনগর সদর হাসপাতালের পিছনে প্রায় ২০০ বিঘা কৃষি জমি সেখানে আমন মৌসুম শেষ হতে চলেছে অথচ এখনোও ধান চাষ করা সম্ভব হযনি। 

    এছাড়াও বসবাসকারী জনগোষ্টীর বসতভিটা পানির মধ্যে থাকায় চলাচলেরও সমস্যা তৈরি হচ্ছে। তাছাড়া দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় পানি পচে দুগন্ধ ছড়াচ্ছে এবং এই পানি ব্যবহারে বিভিন্ন ধরনের চর্ম রোগ দেখা দিচ্ছে।  এসময় উপস্থিত ছিলেন সবুজ সংহতির পৌর কমিটর সভাপতি প্রাত্তন প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, সহ সভাপতি প্রেস ক্লাবের  সাংবাদিক আফজালুল হক, সাধারন সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, সহ সভাপতি  দেলোযারা বেগম,  আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আহবায়ক সাইদুল ইসলাম, যুব তৃপ্তি রানী বিশ্বাস, কামরুল ইসলাম,  কৃষক রাহুল ও বারসিক কর্মী সহ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন