শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

    সাতক্ষীরায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার মানোন্নয়নে কঠোর পদক্ষেপ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। 

    এ সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীকে কোচিং সেন্টারে পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “শিক্ষার মানোন্নয়নে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় জেলার অনার্স-মাস্টার্স কলেজ এবং ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরা।

    জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। শ্রেণিকালীন সময়ে কোনো শিক্ষক নিজ বাড়ি বা অন্য কোনো স্থানে কোচিং পরিচালনা করলে প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেবে।”

    তিনি আরও জানান, বিদ্যালয়ের ক্লাস চলাকালে ফটক তালাবদ্ধ রাখতে হবে যাতে অযথা আসা-যাওয়া না হয়। শিক্ষার্থীদের মধ্যে ধূমপান রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পরীক্ষায় শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

    মোস্তাক আহমেদ বলেন, বর্তমানে কোচিং অনেকটা ‘ফ্যাশনে’ রূপ নিয়েছে। এর ফলে প্রকৃত শিক্ষার চেয়ে অনেকে শুধুমাত্র কোচিং নির্ভর হয়ে পড়ছে। তাই অভিভাবকদের মানসিকতা পরিবর্তন করা জরুরি। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জনের প্রতি মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবক উভয়কেই দায়িত্বশীল হতে হবে।

    সভায় উপস্থিত শিক্ষাবিদরা জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন