বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঘরেই তৈরি করুন সতেজ ডিটক্স ওয়াটার

ঘরেই তৈরি করুন সতেজ ডিটক্স ওয়াটার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আমাদের শরীর প্রতিদিন নানা কারণে টক্সিনে ভরে যায়—অস্বাস্থ্যকর খাবার, দূষণ, মানসিক চাপ কিংবা অনিয়মিত জীবনযাত্রা। এসব টক্সিন দূর করতে শরীরের ভেতরের প্রাকৃতিক প্রক্রিয়াকে সহায়তা করতে পারে ডিটক্স ওয়াটার। ফল, শাকসবজি ও ভেষজ দিয়ে তৈরি করা এই পানীয় শুধু শরীরকে হাইড্রেটই রাখে না, বরং হজম শক্তি বাড়ায়, ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে। স্বাস্থ্যসচেতন মানুষদের কাছে এটি আজকাল বেশ জনপ্রিয় একটি পানীয়।

ডিটক্স ওয়াটারের উপকারিতা

  • শরীর থেকে টক্সিন বের করে দেয়ঃ পানির সাথে লেবু, শসা, আদা ইত্যাদি শরীর পরিষ্কারে সহায়তা করে।
  • ওজন কমাতে সাহায্য করেঃ মেটাবলিজম বাড়ায়, ফ্যাট বার্নে সহায়তা করে।
  • ত্বক উজ্জ্বল করেঃ শরীর হাইড্রেটেড থাকায় স্কিন গ্লো করে।
  • হজমে সহায়তা করেঃ লেবু ও আদা হজমশক্তি বাড়ায়।
  • ইমিউন সিস্টেম শক্তিশালী করেঃ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধে সক্ষম করে।
  • শক্তি যোগায়ঃ চিনি ছাড়া প্রাকৃতিক ফ্লেভারড ওয়াটার শরীরকে এনার্জি দেয়।

ডিটক্স ওয়াটার প্রস্তুত প্রণালী
ডিটক্স ওয়াটার বানানো খুবই সহজ। সাধারণত লেবু, শসা, পুদিনা পাতা, আদা, পিংক সল্ট ব্যবহার করা হয়।

একটি সাধারণ রেসিপি:

  • লিটার পানি (পানি শেষ হলে আবার পানি যুক্ত করা যাবে)
  • ১টা লেবু গোল গোল টুকরা করে কাটা
  • ১/২টা শসা পাতলা করে কাটা
  • কয়েকটি তাজা পুদিনা পাতা
  • সামান্য আদা কুচি
  • সামান্য পিংক সল্ট

সব উপকরণ একটি জারে পানি দিয়ে মিশিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন।তারপর পান করুন।একবার বানিয়ে ১২-১৪ ঘন্টা পান করতে পারবেন।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন