শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইসলামী আন্দোলনের গণসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

    ইসলামী আন্দোলনের গণসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের দাবী আদায়ের লক্ষ্য আগামী ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা ইসলামী আন্দোলন।

    সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক  লিখিত বক্তব্যতে তাদের গণসমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, ভোলা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ, উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদান, মাওলানা ইব্রাহীম খলিলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন