বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • আশুগঞ্জে চলন্ত অবস্থায় খুলে গেল কালনী এক্সপ্রেসের তিন বগি

    আশুগঞ্জে চলন্ত অবস্থায় খুলে গেল কালনী এক্সপ্রেসের তিন বগি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২ টার দিকে তালশহর রেলস্টেশন এলাকায় এ র্ঘটনা ঘটে। 

    আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যায়। 

    দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশন এলাকায় পৌঁছে চলন্ত অবস্থায় বাফার খুলে গিয়ে ট্রেনের পেছনের তিনটি বগি আলাদা হয়ে যায়। 

    বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার ব্রেক করলে ইঞ্চিনসহ বাকি বগিগুলো প্রায় আধা কিলোমিটার দূরে স্টেশন এলাকায় থেমে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। 

    তবে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনে দায়িত্বরত মাস্টার শহিদুল ইসলাম বলেন, চলন্ত অবস্থায় ট্রেনটি পৃথক হয়ে যায়। এতে ট্রেনের পেছনটির তিনটি বগি আলাদা হয়ে পেছনে রয়ে যায়। ইঞ্জিনসহ বগিগুলো সামান্য দূরত্বে স্টেশন এলাকায় থামান চালক। তিনটি বগি জোড়া লাগানোর চেষ্টা চলছে।

    ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, তালশহর এলাকায় ট্রেনটির পেছনের তিনটি বগির কাপলিং হুক ভেঙে বগি আলাদা হয়ে যায়। ঘটনার স্থানে একাধিক লাইন থাকার কারণে আপ-ডাউন দুই দিকেই ট্রেন চলাচলে স্বাভাবিক রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন