শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ব্যাংক হিসাব থেকে চাঞ্চল্যকর লেনদেন, শওকত আলী চৌধুরী পরিবার আলোচনায়

    ব্যাংক হিসাব থেকে চাঞ্চল্যকর লেনদেন, শওকত আলী চৌধুরী পরিবার আলোচনায়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের ব্যবসায়ী ও ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত বিশ্লেষণে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সন্দেহজনক লেনদেনের তথ্য প্রকাশ করেছে। তদন্তে দেখা গেছে, গত কয়েক বছরে তাদের ব্যাংক হিসাব থেকে মোট আট হাজার কোটি টাকারও বেশি অর্থসংক্রান্ত লেনদেন হয়েছে, যা স্বাভাবিক ও বৈধ অর্থপ্রবাহের বাইরে বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। বিএফআইইউ এখন এই লেনদেনের উৎস, উদ্দেশ্য এবং অর্থপাচারের সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখছে। এই ঘটনার ফলে ব্যবসায়ী শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেনের স্বচ্ছতা ও আইনি নিয়ন্ত্রণের প্রশ্ন উঠেছে।

    বিএফআইইউর ধারণা, নানা অনিয়মের মাধ্যমে এসব অর্থ বিদেশে পাচার করে সম্পদ গড়ে তুলেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। ইতোমধ্যেই এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। দুদক বিষয়টি প্রাথমিক অনুসন্ধানের জন্য যাচাই-বাছাই কমিটিতে পাঠিয়েছে।

    শওকত আলী চৌধুরী মূলত শিপিং খাতের ব্যবসায়ী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন