শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন

    ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের ডাসার উপজেলার গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য,নৌ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।

    উপজেলার বিসি কর্নপাড়া পাকা সেতু থেকে কমলাপুর হাট পর্যন্ত সড়কটির প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় ব্যবসায়ী ও সর্বসাধারণের চলাচলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সকলের প্রত্যাশা।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, মাদারীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসেকটর (পিপি) অ্যাডভোকেট এমারাত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, স্থানীয় বিএনপি নেতা সালাম খান, ইরান তালুকদারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    উদ্বোধন শেষে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত ও মানসম্মত কাজ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন